টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন
গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় আগুন লেগে চট ও প্লাস্টিক বস্তা রাখার একটি গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে টঙ্গী বাজারে চট ও প্লাস্টিকের বস্তা রাখার গুদামে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকালে টঙ্গী বাজার এলাকায় চট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ আহত হননি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :