​মোহাম্মদপুরে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:০৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:০৯:০৬ অপরাহ্ন
‎রাজধানীর মোহাম্মদপুরে ৬টি পেট্রোল বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় তার কাছ থেকে ৬টি পেট্রোল বোমা, ১টি সামুরাই, ১টি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব।
‎
‎রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। তিনি ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর সন্তান।
‎
‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ১৭ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। আজকে তারা একসাথে সমবেত হয়ে এমন নাশকতা ঘটানোর কথা ছিল। এর আগেই আমরা তাদের গ্রেফতার করি।
‎
‎তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :