নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের নির্দেশনা

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১২:৪৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১২:৪৬:১৮ অপরাহ্ন
দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

শফিকুর রহমান লিখেছেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা- কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।

তিনি আরও লিখেছেন, যদি কেউ এমনটি করেন- ধরে নেওয়া হবে, তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। সবশেষে জামায়াত আমির লিখেছেন, ধন্যবাদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :