​বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, আহত স্ত্রী

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৭:০০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৭:০১:১২ অপরাহ্ন
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় বিচারকের স্ত্রীও আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। আর আহত তাসমিন নাহার বিচারক আব্দুর রহমানের স্ত্রী।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতককে আটক করেছে। আটক ব্যক্তিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘একজন নিহত হয়েছেন এবং তার মা হাসপাতালে চিকিৎসাধীন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘাতককে আটক করা হয়েছে। তিনিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :