​সবজির স্বস্তি পেঁয়াজে ম্লান

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:৫০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৫:৪২:৪০ অপরাহ্ন
শীতের আগমনে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের ভোগান্তিতে ফেলেছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে এখন প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সবজি কেনার স্বস্তি ম্লান হয়ে পড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে এসে।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। ব্যবসায়ীরা সরবরাহ সংকটের অজুহাত দেখালেও, বাজার বিশ্লেষকরা বলছেন, আসলে সরবরাহে তেমন ঘাটতি নেই। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের বাজারকে অস্থির করে তুলেছে। সরকারকে দ্রুত বাজার তদারকিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বর্তমানে বাজারে করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায় স্থিতিশীল রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :