​তৃতীয় খসড়া তালিকা প্রকাশ

ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:২৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৮:৩৬:৩১ অপরাহ্ন
তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

দেশে ভোটারের সংখ্যাও বেড়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, তাঁদের তালিকা অনুযায়ী চূড়ান্ত ধাপে ভোটার সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০। আর সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।

তিনি আরও বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে। দাবি-আপত্তি শুধু এ নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তো আগে আছে।

গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট ভোটার সংখ্যার কথা জানিয়েছিল ইসি। সেই তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :