​বিএনপির শ্রম সম্পাদক নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৩:০০ অপরাহ্ন
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীনকে  দেখতে গেলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. রফিক।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিসজনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন নাজিম উদ্দিন।

পরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান। কিন্তু সেখানে চিকিৎসাসেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশে ফিরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন। 

নাজিম উদ্দীনের চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত এম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার করা হয়। 

নাজিম উদ্দীন গত ২৯ সেপ্টেম্বর আশংকাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন তিনি তার অন্যান্য রোগের সাথে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবণের তারতম্যসহ নানান জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশংকামুক্ত। 

চিকিৎসার প্রথম থেকেই তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন ডা. রফিক।

নাজিমউদ্দিন ও তার পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :