জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, এ জন্য ইসিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি সতর্ক করেছেন যে, প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত কোনো কর্মকর্তা ভোটে দায়িত্ব পালন করতে না পারেন। তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।
ড. মঈন খান আশঙ্কা প্রকাশ করেন যে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে, এবং জানান, কমিশনও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে, তা কমিশনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ড. মঈন খান জোট নিয়ে বলেন, জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি