ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৬:১৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৬:৩৩:০১ অপরাহ্ন
আর্থিক দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে জেলে গেলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর থেকে কোনো ফরাসি প্রাক্তন নেতাকে কারাগারে যেতে হয়নি।

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সারকোজি তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।

তবে ৭০ বছর বয়সী সারকোজিকে এখন লা সান্তে কারাগারের আইসোলেশন শাখার প্রায় ৯ বর্গমিটার (৯৫ বর্গফুট) একটি কক্ষে থাকতে হবে।

সূত্র: বিবিসি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :