​সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০২:৫০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৪:২৭:৫২ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনয় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। 

এর আগে, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :