‘ফ্যাসিস্টের দোসর’ বিষয়ে বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে ‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি প্রশ্ন রাখেন, জুলাই যোদ্ধারা কেন বিশৃঙ্খলার দায়-দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাচ্ছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের মতো ঐতিহাসিক অনুষ্ঠানকে বানচাল করতে জুলাই যোদ্ধাদের দাবি মেনে নেয়ার পরেও তাদের মধ্যে মিশে জুলাই সনদের অনুষ্ঠান বাঞ্চালের চেষ্টা করেছে একটি পক্ষ।
এসময় নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেকে মনে করে নির্বাচন বিলম্ব হলে তারা ক্ষমতায় আসবে। বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের অনেকেও মনে করেন নির্বাচন বিলম্বে হলে তারা ক্ষমতায় বেশি সময় থাকতে পারবে। এসময় তিনি আশা প্রকাশ করেন যে, বিএনপি দেশের মানুষের ভোটে ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, আমরা যদি মানুষের সামনে সুন্দর রাজনীতির দৃষ্টান্ত রাখতে পারি, তাহলেই কেবল দেশের মানুষ ভরসা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন। তিনি বলেন, প্রযুক্তি ও গণতন্ত্রের সমন্বয় ছাড়া কোন উন্নয়নই টেকসই হতে পারে না। প্রকৌশলীরা আজ শুধু সেতু বা ভবন নির্মাণ করছেন না, বরং তারা আগামী বাংলাদেশের নকশাও তৈরি করছেন।
সভাপতির বক্তব্যে এ্যাব আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বর্তমান প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের গুণ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের আলোচনায় দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো খাতে দুর্নীতিমুক্ত কার্যক্রম, পরিবেশবান্ধব উন্নয়ন এবং প্রকৌশল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে একটি খোলা আলোচনার মাধ্যমে উপস্থিত ডিপিডিসি ইউনিটের চেয়ারম্যান আনিছুর রহমানসহ প্রকৌশলীরা নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে