জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ সইয়ের ঘটনাটি জনগণের মতের বিরুদ্ধে হয়েছে। তাই দাবি আদায়ে আমরা রাজপথে থাকব।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
নাহিদ বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি। এর পরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।
এনসিপি আহ্বায়ক বলেন, এ সনদের একটি আইনি বাস্তবায়ন চাওয়া আমাদের ন্যায্য দাবি। ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান থাকবে— কোনো প্রভাবশালী রাজনৈতিক দল বা শক্তির চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন তাদের পরবর্তী আলোচনায় যদি আমাদেরকে ডাকে, আমরা সেই আলোচনায় অংশ নেব এবং সেখানেও আমরা এ সনদের আইনি বাস্তবায়নের দাবি রাখব।
নাহিদ ইসলাম আরও বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে