খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ বিমানবাহিনীর কিলো ফ্লাইটের সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
অপারেশন কিলো ফ্লাইট হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত একটি বীরত্বপূর্ণ আকাশ অভিযানের সাংকেতিক নাম। ১৯৭১ সালের সেপ্টেম্বরে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের নেতৃত্বে ৯ জন বাঙালি পাইলট এবং ৫৮ জন প্রাক্তন পাকিস্তান বিমান বাহিনীর সদস্যদের নিয়ে এই ইউনিট গঠিত হয়েছিল। এই ইউনিটটির সদস্যরা মিত্রবাহিনীর সহযোগিতায় শত্রুপক্ষের উপর আকাশপথে হামলা চালিয়েছিলেন। এই অভিযানটিকে বাংলাদেশের প্রথম বিমানবাহিনীর সূচনাকারী ঘটনা হিসেবে অভিহিত করা হয়।
সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব আলহাজ মো. শাহজাহান কবীর বীরপ্রতীক। এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে