​দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৩:০১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৩:০১:৪৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে বাতেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে সাতগাঁও ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাতেনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।
 
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘সাতগাঁও ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল একজন মারা গেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :