​ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রয়কারী তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:০২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:০২:০৬ অপরাহ্ন
দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় ভেটেরিনারি বীজ ও ভ্যাকসিন বিক্রির অপরাধে ৩টি ভেটেরিনারি ভ্যাকসিন ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলি স্থলবন্দরের চারমাথামোড়, সাতকুড়ি,বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

তিনি বলেন, অবৈধভাবে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু-ছাগলের বীজ দেশীয় বিভিন্ন প্রাণীকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রাণীর বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোও এনে প্রাণীকে দেওয়া হচ্ছে। এমন খবরে  বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই সঙ্গে পুরো ভ্যাকসিন একসঙ্গে দেওয়ার নিয়ম থাকলেও অর্ধেক দিয়ে তা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে এমন চিত্র দেখা গেছে। এসব অপরাধে ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া পদ্মকলি সুইটসকে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :