উপদেষ্টাদের নয়, বর্তমান ভয়াবহ রাষ্ট্রব্যবস্থা থেকে জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা আলোচনা করছেন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে বর্তমান ভয়াবহ রাষ্ট্রব্যবস্থা থেকে এ জাতির সেফ এক্সিট হওয়া দরকার।
তিনি আরও বলেন, গত ৫৫ বছর যে দুঃশাসন দেখলাম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম; আমরা আরও দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন সচিব ড. হাফিজ আহমেদ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেনগলি, ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্ডার্স বি. কার্লসেন ও ইউএনডিপি বাংলাদেশের স্টেফান লিলার।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে