​রোববার থেকে শিশু-কিশোরদের দেওয়া হবে টাইফয়েড টিকা

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৫৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:৫৬:০৪ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আগামী রোববার (১২ অক্টোবর) থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সায়েদুর রহমান বলেন, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণ করলে এ জ্বরের আক্রান্তের হার কমে আসবে।

দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপী দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :