চট্টগ্রামে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাইক আরোহী ও এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লিংক রোডের আকমল আলী পয়েন্ট ও সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি জাকির হোসেন।
ইপিজেড থানা পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আকমল আলী লিংক রোডের পাশে হাঁটছিলেন পথচারী শাহজাহান (৪৮)। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহান ইপিজেড থানার কাজী গলি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর ঘাতক চালকরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাইকটি জব্দ করেছে, তবে ঘাতকদের এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানায় ইপিজেড থানা পুলিশ।
অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে