গুম : শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:১৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৫:০৯:২৫ অপরাহ্ন
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩০ বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করেছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে অভিযোগটি জমা দেন প্রসিকিউশন। পরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল।

সকালে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী ঘরানার লোকদের গুম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এ ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। 

অন্যটিতে জেআইসি-এর ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ গুমের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :