ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (রহ:) সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট