​ডেঙ্গু

আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৫৫৬

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৮:৪৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৮:৪৫:৫৪ অপরাহ্ন
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১৯৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৩৪২ জনে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ২৯৩ জন, বরিশাল বিভাগের ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ৭০ জন, ময়মনসিংহ বিভাগের ২৮ জন, রাজশাহী বিভাগের ২৫ জন, সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৮ জনের। যাদের মধ্যে পুরুষ ১০৪ জন এবং নারী ৯৪ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :