নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগসহ ২২টি দল

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৭:৪৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৮:৫৬:২০ অপরাহ্ন
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধ পেতে যাচ্ছে অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরেক নতুন দল বাংলাদেশ জাতীয় লীগ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে দুটো দল- এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর ফলে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবে। এনসিপির প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (‎এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে। এগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি দেয়া হবে। এছাড়া ‎বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ শাহজাহান সিরাজ) বিষয়ে পর্যালোচনা করা হবে।

অন্যদিকে ৯টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত হবে এবং সাতটি দলের আবেদন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :