​খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৪:০৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৪:০৪:৫৫ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :