​হাকিমপুরে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০০:৪৩ অপরাহ্ন
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের চারমাথা মোড়ে এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে পৌর যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য রিপন ও তার লোকজন কর্তৃক পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। সেই সাথে স্থানীয় প্রশাসনকে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। 

হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, কামাল হোসেন, আরমান আলী প্রধানসহ অনেকে। 

এ সময় হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা অভিযোগ করে বলেন, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে হিলি চারমাথা মোড়ে অফিসে ছিলাম। হঠাৎ পৌর যুবদলের সদ্য বহিস্কৃত সদস্য রিপন ও তার লোকজন এসে আমাকে এলোপাতাড়ি মারপিট করে এবং আমার বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়।  স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে আমি চিকিৎসা গ্রহণ করি। আমি হাকিমপুর পৌর বিএনপির নিকট এঘটনার সুষ্ঠ বিচার চাই। 

বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দেন নেতারা। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :