​সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৭:১১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৭:১১:৩৫ অপরাহ্ন
জামালপুরের ইসলামপুরে ওসমান হারুনী নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইসলামপুর উপজেলার পৌর এলাকার পলবান্ধার ধর্মকুড়া গ্রামের বাড়িতে তার নিজ ঘর থেকে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

সাংবাদিক ওসমান হারুনী পলবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। তিনি মোহনা টেলিভিশনের প্রতিনিধি ছিলেন। তিনি ইসলামপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। ওসমান দুই ছেলে সন্তানের বাবা।

এ বিষয়ে ওই সাংবাদিকের স্বজনরা জানান, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, সাংবাদিক ওসমান হারুনী দীর্ঘ দিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এ ছাড়া মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :