​দুর্গাপূজায় এবার ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপ: পূজা উদ্‌যাপন পরিষদ

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০২:৪৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০২:৪৩:০৩ অপরাহ্ন
সারা দেশে এবার মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদ্‌যাপন পরিষদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঢাকা মহানগরেই পূজা অনুষ্ঠিত হবে ২৫৯টি মণ্ডপে।

তারা বলেন, তবে পূজা প্রস্তুতির মধ্যে দেশের ১৩টি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :