​ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৮

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:০৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:০০:৫৪ অপরাহ্ন
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণে ৩ ও ঢাকা উত্তরের ২ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৭ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :