​রাত থেকে বৃষ্টি, জলাবদ্ধতায় রাজধানী

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১০:৩১:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০২:০৩:০৮ অপরাহ্ন
গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সাতসকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। 

দেখা গেছে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মালিবাগ, সিদ্দেশরী, মৌচাক, মগবাজারের কিছু এলাকায়  হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়াও গোড়ান,বাসাবো, মাদারটেক, খিলগাও, মুগদা, গোপীবাগের অকেকাংশ ডুবে গেছে বৃষ্টির পানিতে। অন্যদিকে হাতিরঝিলের কিছু এলাকাতেও পানি জমে আছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে তীব্র যানজটও তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতিকে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাতে জানানো হয়েছে এরমধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। 

বাংলাপস্কুপ /প্রতিবেদক/ ডেস্ক

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :