সাত দিনের মাথায় দেশে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার পর ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। সিলেটের ছাতকেই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১২ টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর–পূর্বে।
এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল অবশ্য ছিল ভারতের আসাম রাজ্যে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে