পদ্মা সেতুতে চালু হচ্ছে নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা। এতে যানবাহন চালকদের আর টোল প্লাজায় দাঁড়াতে হবে না। আজ (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এটা কার্যকর হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, TAP অ্যাপে রেজিস্ট্রেশন ও মাওয়া প্রান্তের RFID বুথে ট্যাগ যাচাই সম্পন্ন করার পর যানবাহন চালকরা সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে থেমে না গিয়ে টোল পরিশোধ করতে পারবেন। ফলে সেতু পারাপারে সময় কমবে এবং যানজটও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে টোল পরিশোধ আরও সহজ ও স্বয়ংক্রিয় হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন