নেপাল

শপথ নিলেন সুশীলা কারকি

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৫২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৫৪:২১ অপরাহ্ন
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি। তিনি দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ চূড়ান্ত করেন। নেপালের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে সুশীলা কারকি শপথ নেন।

৭৩ বছর বয়সী সুশীলা কারকি একজন শিক্ষাবিদ ও নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি।

দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে দিনভর অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। প্রেসিডেন্টের দপ্তরের গণমাধ্যম উপদেষ্টা কিরণ পোখরেল জানান, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় প্রশাসন গঠনের ব্যাপারে জেন-জিদের যে দাবি ছিল সেটিও পূরণ হয়েছে। 

২০১৫ সালে নেপালের নতুন সংবিধান ঘোষণার পর প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে ৬১ অনুচ্ছেদের আওতায় নিয়োগ দেওয়া হলো। এই অনুচ্ছেদ প্রেসিডেন্টকে রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করার এবং সাংবিধানিক ও ফেডারেল আইনের অধীনে দায়িত্ব পালনের ক্ষমতা দেয়।

এর আগে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত বুধবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা কে পি শর্মা অলি। বেশ কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেন। এরপর থেকে নেপালে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। শুরুতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে অনেক বিক্ষোভকারী সামাজিক মাধ্যমে পোস্ট দেন। তবে সুশীলা কারকির নাম আলোচনায় এলে বালেন্দ্র শাহও তাঁকে সমর্থন দেন।

বাংলা স্কুপ /ডেস্ক /এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :