জাকসু নির্বাচন

​রাতের মধ্যেই ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৯:০৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৫৫:১৩ অপরাহ্ন
আজ রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। তবে সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও (ফল ঘোষণা) করা হতে পারে।’

মনিরুজ্জামান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাত নয়টা থেকেই ভোট গণনা শুরু করা হয়েছে। ২১ টি হলের মধ্যে ১৯ টি হলের ভোট গণনা শেষ হয়েছে। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। আমরা দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করেছি। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

জরুরি বৈঠকের পর ভোট গণনা পুনরায় শুরু

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :