উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে চাইলে দেখুন ৭ বিশ্ববিদ্যালয়ের তালিকা

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১২:১০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১২:১০:০০ অপরাহ্ন
উচ্চশিক্ষার জন্য প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ইউরোপ-আমেরিকায় পাড়ি জমান। এর মধ্যে অনেকেরই এখন উত্তর আমেরিকার দেশ কানাডা পছন্দ। দেশটি এখন বৈশ্বিক শিক্ষার অন্যতম একটি কেন্দ্র। একাডেমিক মানদণ্ড যেমন কঠোর, একইভাবে অন্তর্ভুক্তি, বৈচিত্র্য ও আধুনিকতার সমন্বয় তো রয়েছেই। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী ও গবেষকরা শিক্ষার জন্য কানাডা যাচ্ছেন।

কানাডার ভিসানীতি কঠোর হওয়ার জন্য চলতি বছর স্টুডেন্ট ভিসার ৬২ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তারপরও চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য কানাডার উচ্চশিক্ষা ব্যবস্থা। বৈশ্বিকভাবে দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে।

এবার টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৫ তালিকায় কানাডার শিক্ষা ব্যবস্থা আরও দৃঢ় দেখা গেছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে। তাহলে একনজরে কানাডার শীর্ষ দশ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নেয়া যাক-

ইউনিভার্সিটি অব টরন্টো (কানাডা র‌্যাঙ্ক: ১; বিশ্ব র‌্যাঙ্ক: ২১):
টরন্টো বিশ্ববিদ্যালয়ের মোট স্কোর ৮৮.৩। এ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি ফের প্রমাণ করল যে, এটি কানাডার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি গবেষণা পরিবেশে ৯৩.৫ এবং গবেষণায় ৯৩.৪ স্কোর নিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করছে। মূলত শক্তিশালী শিল্প খাতের সংযোগ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়টিকে এ অবস্থানে পৌঁছে দিয়েছে।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া–ইউবিসি (কানাডা র‌্যাঙ্ক: ২; বিশ্ব র‌্যাঙ্ক: ৪১):
এ বিশ্ববিদ্যালয়টি ৭৭.৮ স্কোর নিয়ে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মান প্রমাণ করেছে। গবেষণার মান দিয়ে এর স্কোর ৮৯.৭। টেকসই উন্নয়ন ও আন্তঃবিভাগীয় উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টির খ্যাতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করছে।

ম্যাকগিল ইউনিভার্সিটি (কানাডা র‌্যাঙ্ক: ৩; বিশ্ব র‌্যাঙ্ক: ৪৫):
ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ৭৬.৭ স্কোর নিয়ে গবেষণার উৎকর্ষের পাশাপাশি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানদণ্ডও (৯১.৬) বজায় রেখেছে। কানাডার মধ্যে চিকিৎসা, আইন ও রাজনীতি ক্ষেত্রে অন্যতম একটি প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়।

ম্যাকমাস্টার ইউনিভার্সিটি (কানাডা র‌্যাঙ্ক: যৌথ ৪; বিশ্ব র‌্যাঙ্ক: ১১৬):
৬৫.২ স্কোর নিয়ে ম্যাকমাস্টার আলাদাভাবে নজর কাড়ছে। শিল্পখাতে অসাধারণ স্কোর প্রতিষ্ঠানটির, ১০০ স্কোর। যা শক্তিশালী পার্টনারশিপ ও উদ্ভাবনী উদ্যোগের স্পষ্টত প্রতিফলন।

ইউনিভার্সিটি অব আলবার্টা (কানাডা র‌্যাঙ্ক: যৌথ ৪; বিশ্ব র‌্যাঙ্ক: ১১৬):
এ বিশ্ববিদ্যালয়টি ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সমান স্কোর নিয়ে এগিয়ে রয়েছে শিল্পখাতের সহযোগিতা (১০০) ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে (৯০.৪))। মূলত সমৃদ্ধ গবেষণা ও একাডেমিক কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়টিকে।

ইউনিভার্সিতে দ্য মন্ট্রিয়াল (কানাডা র‌্যাঙ্ক: ৬; বিশ্ব র‌্যাঙ্ক: ১২৫):
মন্ট্রিয়াল ইউনিভার্সিটি ৬৪.৩ স্কোর নিয়ে এগিয়ে রয়েছে। ফরাসি ভাষাভিত্তিক উচ্চশিক্ষাকে এ স্কোর নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এটি গবেষণা ও আন্তর্জাতিক পার্টনারশিপে ৮৬.৮ স্কোর নিয়ে শক্তিশালী অবস্থান, যা ফ্রাঙ্কোফোন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেন্দ্রস্থল হিসেবে জায়গা করে নিতে সহায়তা করছে।

ইউনিভার্সিটি অব ওয়াটারলু (কানাডা র‌্যাঙ্ক: ৭; বিশ্ব র‌্যাঙ্ক: ১৬৩):
এ প্রতিষ্ঠানটি ৬০.৯ স্কোর নিয়ে প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্বের অবস্থান ধরে রেখেছে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ ও আন্তর্জাতিক পরিধি (৮৮.৪) খ্যাতি ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়টির।

ইউনিভার্সিটি অব অটোয়া (কানাডা র‌্যাঙ্ক: ৮; বিশ্ব র‌্যাঙ্ক: ১৯১):
অটোয়া ইউনিভার্সিটি ৫৯.২ স্কোর নিয়ে অটোয়ার দ্বিভাষিক পরিচয় ও গবেষণার উৎকর্ষতা (৮৫.১)-এর বৈশ্বিক অবস্থানকে বেশ দৃঢ় ও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :