মদ খেয়ে গাড়ি নিয়ে ঠুকে গেল দোকানে....

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৫:১৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ শহরের কাশিয়াহাটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।  শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেট্রো খ-১১-৮২২৩ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ভেঙে যায় ও অন্তত চারজন গুরুতর আহত হন। এ ঘটনায় দোকান মালিক মো. হাফিজ (৪২) নিহত হন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে শহরের দিক থেকে আসা প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় গাড়ির ভেতর থেকে উচ্চস্বরে গান বাজানো এবং যাত্রীদের মাতলামির দৃশ্য তারা দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয় আশপাশের এলাকায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বলেন, গাড়ির স্পিড এত বেশি ছিল যে, মনে হচ্ছিল রাস্তার ওপরে উড়ে যাচ্ছে। দোকানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এক বিকট শব্দ হয়। দৌঁড়ে এসে দেখি দোকানদার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। নিহতের আত্মীয় হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, মদ খেয়ে এভাবে গাড়ি চালালে আমরা রাস্তায় কতটুকু নিরাপদ? এখন যে আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেলো, তার কী হবে? দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, গাড়ির ভেতরে থাকা ছয়জন যুবক-যুবতী মদ্যপ অবস্থায় ছিল। তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।  তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :