পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে প্রায় সাড়ে ৩ ফুট উচ্চতায় পানি ছেড়ে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই বাঁধ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, ক্ষণে ক্ষণে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বিপৎসীমার ওপর চলে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট সাড়ে ৩ ফুট করে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: পানি বিপৎসীমায়, ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
বুধবার সকাল ৮টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিন সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন