গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ড. কামাল হোসেনকে রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।
কামাল হোসেন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মিজানুর রহমান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে