​সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:৩৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০১:৩৮:০৮ অপরাহ্ন
রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :