​জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৭:২৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৭:২৩:৪৪ অপরাহ্ন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে, কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার খান মার্কেটে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ চাই না, জয়বাংলা চাই- আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবে, আমরা তাদের সঙ্গেই আছি।

তারেক রহমানের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, তারেক রহমান আমাকে চাচা বলে খুব সম্মান করে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের একটি কথাও আমার পছন্দ হয়নি। কিন্তু এখন একটি কথাও আমার অপছন্দ না।

বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান।

কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থবোধ করেন বঙ্গবীর । কিছুক্ষণ পরই বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করেন। পরে তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার আসেন। পরে বঙ্গবীরকে দেখে সুস্থ বলেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :