​বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০২:৪৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৩:৩১:৩৮ অপরাহ্ন
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার।

এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :