​দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৯৩ ডলার

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৩:২২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৭:১৩:২৫ অপরাহ্ন
দেশে মাথাপিছু আয় ৪২ ডলার বেড়ে ২ হাজার ৫৯৩ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে এশিয়ার ২০টি গরিব দেশের তালিকায় মাথাপিছু আয়ে শীর্ষে আছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ মার্কিন ডলার।

অন্যদিকে ২ হাজার ৫৯৩ ডলার মাথাপিছু আয় নিয়ে এশিয়ার ২০টি দরিদ্র দেশের তালিকায় ১২তম অবস্থানে আছে বাংলাদেশ। যদিও বিগত সময়ে ভুয়া তথ্যের মাধ্যমে আওয়ামী সরকার মাথাপিছু আয় প্রায় ৩ হাজার ডলার দেখায়। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র ১শ’ ডলার বেশি। এছাড়া শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি। অন্যদিকে তালিকায় অষ্টম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় দেড় হাজার ডলার কম। এছাড়া বর্তমানে এশিয়ায় সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান, মাত্র ৪১৩ ডলার।

 বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :