জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান রাজধানীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিজয়নগরের আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় হামলার ঘটনা ঘটে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সেখানে ছুটে যান।
এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে