​ড. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৭:৪৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৭:৪৯:৪৮ অপরাহ্ন
জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন। মুরাদ হাসান পলাতক জীবনযাপন করছেন বলে স্থানীয়রা জানান।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান।

তিনি জানান, ২০২৪ সালে রুমেল সরকার নামে এক ব্যক্তি ডা. মুরাদ হাসানের নামে আদালতে একটি মানহানির মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবার নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন ডা. মুরাদ, যা সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মামলাটি তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত ডা. মুরাদের নামে সমন জারি করেন।  

তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :