গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।
গণঅধিকারের সাধারণ সম্পাদক বলেন, কেন এই হামলার ঘটনা, কে নির্দেশ দিয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্পষ্ট করতে হবে। নুরুল হকসহ তাঁদের ওপর যে হামলা হয়েছে, এ হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কি না, তা জানাতে হবে।
রাশেদ খান বলেন, নুরুল হকের ওপর যেভাবে হামলা হয়েছে, এটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার ওপর হয়েছে বলে জানা নেই। সেনাবাহিনী, পুলিশ বাহিনী এভাবে একসঙ্গে অতীতে হামলা করেছে কি না, জানা নেই।
বাংলা স্কুপ /এসকে