প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ

দুঃখপ্রকাশ করল ডিএমপি

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:২৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:২৭:০৬ অপরাহ্ন
ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগ মোড়ে উপস্থিত হয়ে দুঃখপ্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় এই ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

রাত ১০টার দিকে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হন ডিএমপি কমিশনার। এ সময় শিক্ষার্থীরা ডিসি মাসুদের বহিষ্কারের দাবি জানান। ডিএমপি কমিশনারের বক্তব্যের পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

বাংলা স্কুপ /প্রতিবেদক /এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :