অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) বিকেলে যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে।
বৈঠকের বিষয়ে রেডিও পাকিস্তান জানিয়েছে, সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলোও আলোচনা করেন।
রেডিও পাকিস্তান আরও জানিয়েছে, ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং তার সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন।
সেই সঙ্গে ইসহাক চমৎকার সফর ব্যবস্থা এবং সফরকালে তাকে ও তার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচআর/এসকে