পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী, কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও পিআর পদ্ধতির কথা বলছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, আপনার এলাকায় কে এমপি হবেন তা আপনি জানা দরকার। যে আপনার এলাকার ভালো মানুষ, যে আপনার সুখে দুঃখে পাশে থাকে তাকেই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে ভোট দিলে দল বাছাই করে দিবে, এখানে অনেক অনৈতিক ঘটনা রাজনৈতিক দলেও ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের বাদ দিয়ে হঠাৎ করে দুর্নীতিবাজ লোক নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, গত ১৬ বছর বিএনপিসহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্যে খুন, হামলা, মামলা, গুমের শিকার হলো তা বিফলে যাবে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি তা অনেকটা ওই রকম।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কখনও সংস্কারের বিরোধিতা করেনি। প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাওয়ার পক্ষে বিএনপি। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়, সেটিই বিএনপির অবস্থান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য, সেটা আমরা জানি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে