​সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:০৩:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:০৩:৫৩ পূর্বাহ্ন
সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এ সফরের সময় তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :