সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না, এটা গ্রহণযোগ্যও না— তাই বিএনপি পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিকিৎসা শেষে দেশে ফিরে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পরিষ্কার করেই বলেছি— পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না; তারা বুঝেও না, ঠিকমতো জানেও না।
তিনি বলেন, কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে আমরা অভ্যস্ত না কোনোদিন। এটা প্রশ্নই উঠতে পারে না।
বিএনপি মহাসচিব বলেন, আমার সরাসরি যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার তো বুঝে নিতে হয়। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটার পুরোপুরি প্রয়োগ হবে না। সে জানেও না, বুঝবেও কাকে ভোট দিচ্ছে। সুতরাং এটা গ্রহণযোগ্য না।
সংস্কার নিয়ে তিনি বলেন, সেগুলো তাদের ব্যাপার। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এবং সেটা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন সবার কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, তারাই ভালো বুঝবে।
বুধবার (১৩ আগস্ট) চোখের অপারেশন পরবর্তী ফলোআপের জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন এই দম্পতি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে