​কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত ডলফিন

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৬:০২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৬:০২:৩১ অপরাহ্ন
মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও কুয়াকাটা সৈকতে ভেসে এলো একটি মৃত ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ইরাবতী প্রজাতির। এর পুরো শরীরে চামড়া উঠে গেছে ।  যা দেখতে স্থানীয়রাসহ পর্যটকও ভিড় করছেন । মৃত ডলফিনটি দুর্গন্ধ ছড়াচ্ছে।

কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় মৃত ডলফিনটি ভেসে এসেছে। 

তিনি বলেন, আগের তুলনায় ডলফিন মৃতের সংখ্যা কমলেও এখনও এমন খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, তারা ডলফিন রক্ষায় কাজ করছেন। ২০২৫ সালে এ পর্যন্ত ৬ টি মৃত ডলফিন কুয়াকাটা  সৈকতে ভেসে এসেছে। তাঁরা ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এম মনিরুজ্জামান বলেন,  ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :