​মাই টিভির চেয়ারম্যান রিমান্ডে

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৪:৩৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৪:৩৯:৩৯ অপরাহ্ন
জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ওইদিন দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :